School Logo
তালম উচ্চ বিদ্যালয়
TALOM HIGH SCHOOL
ডাকঘর: গুল্টা বাজার, উপজেলা: তাড়াশ, জেলা: সিরাজগঞ্জ
Board Logo
জরুরি নোটিশ
এত দ্বারা অত্র বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারী দিগকে জানানো যাচ্ছে যে, দূর্গাপূজা (বিজয়া দশমী ২১ অক্টোবর), ও শ্রী শ্রী লক্ষী পূজা ( ২৫ অক্টোবর) উপলক্ষে বিদ্যালয় ১৮ অক্টোবর -২৬ রবিবার থেকে ২৫ অক্টোবর-২৬ রবিবার পর্য়ন্ত বিদ্যালয় বন্ধ থাকবে এবং ২৬ অক্টোবর-২৬ সোমবার থেকে বিদ্যালয় যথারীতি ক্লাস চলবে। দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা-২০২৬ এর সময় সূচী পরীক্ষা শুরু ২৮-১০-২০২৬ ইং তারিখ হতে। এতদ্বারা তালম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষর্থীদের জানানো যাচ্ছে যে, 24/05/2026 ইং তারিখ হতে 04/06/2026 ইং পযর্ন্ত পবিত্র ঈদুল আযহা ও গ্রীস্মকালীন অবকাশ উপলক্সে বিদ্যালয় বন্দ থাকবে। আগামী 07/06/2026 ইং থেকে যথারীতি বিদ্যালয় খোলা থাকবে এবং ক্লাস চলবে।
বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে

প্রধান শিক্ষক-এর বাণী

তালম উচ্চ বিদ্যালয়-এর শিক্ষা, শৃঙ্খলা ও অগ্রযাত্রায় স্বাগত

শুভেচ্ছা ও বাণী

শুভেচ্ছা ও বাণী
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, সহকর্মী শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ,

শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়—এটি মানুষের মনের দরজা খুলে দেয়, চিন্তার প্রসার ঘটায় এবং জীবনের প্রকৃত অর্থ শেখায়। একটি বিদ্যালয় হলো সেই পবিত্র স্থান, যেখানে স্বপ্নের বীজ বপন হয়, এবং কঠোর পরিশ্রম, মূল্যবোধ ও মানবিকতার আলোয় তা ধীরে ধীরে বিকশিত হয়।

আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী মিলে এক প্রাণবন্ত পরিবার। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভাল ফল নয়, বরং এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা হবে সততা, শৃঙ্খলা ও মানবতার উজ্জ্বল প্রতীক।

প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো—তোমাদের প্রতিটি চেষ্টা, প্রতিটি ছোট সাফল্য, ভবিষ্যতের ভিত্তি গড়ছে। আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং সততার সাথে এগিয়ে চলো। তোমাদের মধ্যে রয়েছে জাতির ভবিষ্যৎ, একটি আলোকিত আগামী দিনের প্রতিচ্ছবি।

পরিশেষে, আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এক সমৃদ্ধ শিক্ষাব্যবস্থা গড়ে ওঠুক এই আশাবাদ ব্যক্ত করি।